বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। একটি টক শোতে তিনি দাবি করেন, গত ছয় মাসে বর্তমান বোর্ডের দুর্নীতি আগের ১৫ বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে
দীপনের এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, উনার এই বক্তব্য আমি মেনে নিচ্ছি না। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। আমরা এ ধরনের কোনো অডিট করছি না। বরং বাংলাদেশ ক্রিকেটের গত ১৫ বছরের কর্মকাণ্ডের অডিট করা হচ্ছে।
বুলবুল আরও জানান, বর্তমান বোর্ড একটি পরিবর্তনকাল অতিক্রম করছে। তিনি বলেন, গত ১৫ বছর একটি নির্দিষ্ট সিস্টেমে কাজ হয়েছে। কোথাও পিচের মাটি কেনার ভাউচার থাকলেও বাস্তবে সেই মাটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ধরনের বিষয়গুলো নিয়েই এখন অডিট চলছে। যেখানে কাজ করা প্রয়োজন, সেখানেই আমরা হাত দিচ্ছি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।