বিধানসভার নির্বাচনে ১৯২টি আসনে বিজেপি আর ৯৬ আসনে এগিয়ে তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে জয়ের পথে শুভেন্দু অধিকারীর ভারতীয় জনতা পার্টি-বিজেপি। ২৯৩ আসনে ভোট গণনায় ১৯২টি আসনে বিজেপি আর ৯৬টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে। বিজেপির নির্বাচনী কারসাজি নস্যাৎ করতে গণনা আর ফলাফল চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়তে বলেছেন মমতা। গণনা চলছে আসাম, তামিলনাড়ৃ, কেরালা আর পদুচেরির বিধানসভা নির্বাচনের। পশ্চিমবঙ্গে স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল আটটা থেকে শুরু হয় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রের ভোট গণনা। পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য জয় লাগবে ন্যূনতম ১৪৭ আসনে। দলীয়ভাবে পিছিয়ে পড়া তৃণমূল নিজ আসন ভবানীপুরে এগিয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা। এমন পরিস্থিতিতে দলীয় এজেন্ট আর নেতাকর্মীদের প্রাথমিক ফলাফলে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, শুরুতে তৃণমূলের ভোট কম দেখিয়ে ফালাফলে প্রভাব বিস্তারের কারসাজি চলছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট নেয়া হয় কলকাতাসহ সাতটি জেলার ১৪২টি আসনে। একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩ আসনের ভোট গণনা হচ্ছে।

মন্তব্যসমূহ