শেরেবাংলায় ৮ মে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ সিলেটে ১৬ মে দর্শকরা ফ্রি খেলা দেখতে পারবেন
আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের খেলা বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাথে ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণরত শিক্ষার্থীরা যদি ১৫ বছরের কম বয়সী হন তারাও বিনামূল্যে টেস্ট ম্যাচ দেখতে পারবেন।
আসন্ন বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের খেলা বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাথে ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণরত শিক্ষার্থীরা যদি ১৫ বছরের কম বয়সী হন তারাও বিনামূল্যে টেস্ট ম্যাচ দেখতে পারবেন। সাথে আনতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র এবং পরে আসতে হবে নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম।
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকছে পাকিস্তান সিরিজ
এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘আসন্ন বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে কনিষ্ঠ ক্রিকেটপ্রেমীদের স্ট্যান্ড ও গ্যালারি থেকে খেলার শ্রেষ্ঠ ফরম্যাট উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হচ্ছে। নিজ নিজ স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিহিত এবং বৈধ স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে :
- শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর (প্রথম টেস্ট: ৮–১২ মে)।
* সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (২য় টেস্ট: ১৬–২০ মে)।
এই সুবিধা ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।