পাকিস্তান টেস্ট সিরিজের ফ্রি টিকেট যাদের জন্য প্রযোজ্য

আগামী ১৬-২০ মে ২০২৬ তারিখে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান এর ২য় টেস্ট ম্যাচ। সিলেটের মাটিতে এর আগে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ খেলেছে, তবে পাকিস্তানের এটি সিলেটে প্রথম টেস্ট সফর। নিঃসন্দেহে দারুণ উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । বিসিবি এই টেস্ট ম্যাচ উপলক্ষে স্কুল, মাদ্রাসা, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছে।
👇 যে শর্তগুলো প্রযোজ্যঃ ✅ স্কুল, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য - নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আসতে হবে - অবশ্যই প্রতিষ্ঠানের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে ✅ ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের জন্য - বয়স হতে হবে ১৫ বছরের নিচে - একাডেমির নির্ধারিত পোশাক পরে আসতে হবে ✅ সকল শিক্ষার্থী ও একাডেমির খেলোয়াড়রা শুধুমাত্র ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবে। অন্য কোনো গ্যালারিতে প্রবেশের সুযোগ থাকবে না। এবং স্টেডিয়াম এ প্রবেশ এর জন্য ১/২ নং মেইন গেট ব্যবহার করা যাবে যা পরে জানিয়ে দেয়া হবে। ✅ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শিক্ষার্থীদের দলবদ্ধভাবে নিয়ে আসে, তাহলে সবার জন্যই বিষয়টি আরও সহজ ও সুশৃঙ্খল হবে। টেস্ট ক্রিকেট হলো ক্রিকেটের সবচেয়ে পরিশুদ্ধ ও সর্বোচ্চ সংস্করণ। ধৈর্য, কৌশল, পরিকল্পনা এবং মানসিক দৃঢ়তার অসাধারণ এক পাঠশালা এটি। মাঠে বসে এই খেলা দেখার অভিজ্ঞতা তরুণদের জন্য হতে পারে শেখার বড় সুযোগ। যাদের জন্য এই সুযোগ প্রযোজ্য তারা অবশ্যই তা কাজে লাগাবে এবং সিলেটের গ্যালারি ভরে উঠবে ক্রিকেটপ্রেমী তরুণদের উপস্থিতিতে।

মন্তব্যসমূহ