সিলেট ডিসেবিলিটি স্পোর্টস ফাউন্ডেশনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন একরাম আহমেদ। সিলেটের এই নতুন কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সোশ্যাল মিডিয়ার সবাই অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ইকরাম আহমেদ কে।
একরাম আহমেদ সিলেট সুরমা ক্রিকেট একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।ক্রিকেট কোচ হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কোচ বিশ্লেষণে ওয়ান স্টার রেংকিংয়ের সফলতা অর্জন করেছেন।
সিলেটের ক্রিকেটকে এগিয়ে নিতে ভিন্ন রূপে তিনি প্রকাশ করে থাকেন বিশেষ করে প্রতিবন্ধী প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি তার আকর্ষিত বেশি থাকে । তার পরিচালিত একাডেমিতে অসংখ্য শিক্ষার্থী ক্রিকেট প্রশিক্ষণ গ্রহণ করছে এবং বিভিন্ন পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, একরাম আহমেদের নেতৃত্বে স্পোর্টস ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে। সেই সাথে সিলেটের ক্রিকেট ও আরো একধাপ এগিয়ে যেতে তিনি অনবদ্ধ ভূমিকা রাখবেন।
সাম্প্রতিক শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেট রিজিওনাল শাখা আয়োজনে জি,এন,সি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সফলতায় তিনি অনবদ্ধ ভূমিকা রেখেছেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।