বিছনাকান্দি পর্যটনে এসে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র

সিলেটের বিছনাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে এসে নিখোঁজ হয়েছেন Shahjalal University of Science and Technology-এর শিক্ষার্থী শান্ত চৌধুরী বনিক। ঠিকানা ঠাকুরগাঁও জেলার বলিয়াচঙ্গী উপজেলার জানা যায়, আজ বন্ধুদের সঙ্গে বিছনাকান্দি পর্যটন এলাকায় বেড়াতে এসে পানিতে নামার একপর্যায়ে তিনি নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয় লোকজন ও সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পর্যটক স্থলে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানা পুলিশের, সহকারী বিট অফিসার , রেজুয়ান আহমদ,
এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশের গাফিলতির কারণেই দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তারা দাবি করেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গণনাস্থলে ফায়ারসার্ভিস কাজ করছে।

মন্তব্যসমূহ