ঢাকা-সিলেট মহাসড়কের তেলি বাজারে বাস ও কুরিয়ার সার্ভিসের গাড়ির মুখোমুখি সংঘর্ষ

ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও কুরিয়ার সার্ভিস কাবার্ড ব্যান এর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকা গামী বিলাস বাস এর সুপারভাইজার। তবে কোন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (২০মে) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা তেতলি তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দূরপাল্লার বাস বিলাস পরিবহনের সঙ্গে সিলেটগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার ব্যান এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন আহত হন। স্থানীয় দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে এলাকার লোকজন উদ্ধারকাজ ও সড়ক পরিষ্কারের কাজ করেন। স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

মন্তব্যসমূহ