জয় টা কার বাংলাদেশ নাকি পাকিস্তান ৩ উইকেট নাকি ১২১ রান

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও সিলেট টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ১২১ রানে পিছিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। যেখানে হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। শেষ দিন ৩ উইকেট নিলেই পাকিস্তানের বিপক্ষে নতুন ইতিহাস রচনা করবে নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করেছে পাকিস্তান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।
মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। সিলেটে জিতলেই পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

মন্তব্যসমূহ