অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজটি ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে।
নির্বাচক কমিটির ঘোষণায় জানানো হয়েছে, দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমান আলী আগা। দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম, পেসার হারিস রউফ ও নাসিম শাহ। বাংলাদেশ সফরের দলে ছিলেন না এই ৩ ক্রিকেটার।
চমক হিসেবে উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে রাখা হয়নি। তার পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন মুহাম্মদ গাজী ঘোরি এবং আনক্যাপড রোহাইল নাজির। এছাড়া আনক্যাপড খেলোয়াড় হিসেবে আরও আছেন আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস। ইনজুরির কারণে ফখর জামান ও সাইম আইয়ুব দলে নেই; তারা পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বলে জানিয়েছে পিসিবি।
সিরিজের সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ৩০ মে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ২ ও ৪ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটকিপার), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।