সিলেট সুনামগঞ্জ রোডে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু

সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সিএনজি ও ট্রাক এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আরো তিন জনকে মুমূর্ষ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আজ (৪ মে ২০২৬) সোমবার আনুমানিক দুপুর ২ ঘটিকায় সিলেট থেকে ছেড়ে আসা সিএনজি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলে সিলেট সুনামগঞ্জের অজ্ঞাত একটি জায়গায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একজন নারী এবং একজন পুরুষের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এক্সিডেন্টের পরপরই তাদেরকে উদ্ধার করে প্রথমেই সুনামগঞ্জের একটি স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠান পরবর্তীতে সেখান থেকে তাদেরকে সিলেট MAG ওসমানী মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয় । ওসমানী মেডিকেল এর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের চিকিৎসা প্রক্রিয়াদিন রয়েছে বলে জানান ।

মন্তব্যসমূহ