ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী প্রচারণা শুরু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের তরুণ প্রজন্মসহ সকল মানুষ ও দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তোয়াকুল ইউনিয়নের কৃতিসন্তান মোঃ জয়নুল ইসলাম ।ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব, ঈদ মানে শান্তি ও ঈদ মানে মানবতার বন্ধনকে আরও দৃঢ় করা।
এই আনন্দঘন মুহূর্তে তিনি বিশেষভাবে তরুণদের উদ্দেশ্যে বলতে চান—তরুণরাই সমাজের আসল শক্তি, ভবিষ্যতের নেতৃত্ব। তাদের স্বপ্ন, পরিশ্রম ও দায়িত্ববোধই পারে একটি ইউনিয়নকে এগিয়ে নিতে। তাই তিনি চান তরুণরা শুধু স্বপ্ন দেখবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে দক্ষতা, নৈতিকতা ও পরিশ্রমকে জীবনের অংশ করে নেবে।
২০২৬ সালের জুলাই মাস থেকে প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার, যেখানে সিলেট বিভাগের বেশি অঞ্চল গুলো প্রথম ধাপের আওতাদীন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণা এবং নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন। এদিকে, কোনো ধরনের সরকারি সুবিধা না নিয়ে উপজেলা চেয়ারম্যান ও পৌরমেয়ররা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। তারই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রার্থীগণ প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তেমনি একজন ব্যক্তি গোয়ানঘাটের তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের বাসিন্দা মো:জয়নুল ইসলাম। জাঙ্গাইল গ্রামে বেড়েউঠা এই ছেলে লেখাপড়া করেছেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে। ছোটবেলা থেকে দেখে আসছেন তোয়াকুল বাসির কষ্ট। তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে তিনি বলেন তিনি নিজেও ছুটবেলায় কষ্ট করে লেখাপড়া করেছেন। বর্ষার মৌসুমে রাস্তার বেহাল অবস্থা থাকে।
তোয়াকুলের কৃষকদের মাঝে যাহাতে সঠিকভাবে সরকারি সার বা বীজ প্রদান করা হয় এগুলা তিনি অনর ভাবে পালন করবেন। তোয়াকুলের কৃষি খাতকে এগিয়ে নিয়ে যেতে তিনি অনবদ্য ভূমিকা পালন করবেন বলে আশ্বস্ত করেন। শিক্ষা ব্যবস্থায় তোয়াকুল যাতে সিলেট বিভাগের মধ্যে নাম অর্জন করে যেতে পারে সেই লক্যে তিনি কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন। তিনি একজন ক্রীড়া প্রেমী ব্যক্তি হিসেবে তোয়াকুলের ক্রীড়াঙ্গনকে নিয়ে ও রয়েছে ব্যতিক্রমী চিন্তাভাবনা তোয়াকুলের ক্রিড়াঙ্গন যাতে ভালো ভূমিকা রাখতে পারে সেই লক্যে তিনি কাজ করবেন বলে আশ্বস্ত প্রকাশ করেন তরুন প্রজন্মের মাধ্যমে তোয়াকুল ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা তার লক্ষ্য।
পরিশেষে তিনি সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে বলেন—এই ঈদ হোক ভ্রাতৃত্ব, শান্তি ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ। সকলের জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।

মন্তব্যসমূহ