ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি বিরুদ্ধে আগামী ১০ জুন রায়ের দিন ধার্য করেছেন আদালত। প্রায় পাঁচ বছর ধরে চলা মামলার রায় অবশেষে আসতে যাচ্ছে আগামী মাসে।
বুধবার (৬ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেসমিন ইসলামের আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি দাবি করেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন।
ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে
মামলাটি করেন তাম্মির সাবেক স্বামী ব্যবসায়ী রাকিব হাসান। তার অভিযোগ, স্ত্রী তামিমা সুলতানা তাম্মির সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় নাসির হোসেন তাকে বিয়ে করেন। এ ঘটনায় ২০২১ সালে আদালতে মামলা দায়ের করা হয়েছিল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।