নাহিদের প্রশংসায় মুগ্ধ পাকিস্তানের ওয়াসিম আকরাম

খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বিশ্ব কাঁপানো পেসার। সেই ওয়াসিম আকরাম এবার মুগ্ধ অন্য পেসারে- বাংলাদেশি তারকা নাহিদ রানায়। তরুণ এই টাইগার পেসারের গতি নিয়ে মুগ্ধতা তো জানিয়েছেন কতবারই। এবার নাহিদের বুদ্ধিমত্তারও করেছেন প্রশংসা।
ফিল্ডিংয়ে অধিনায়কের পাশাপাশি ভূমিকা থাকে বোলারেরও। নাহিদ তার ওভারগুলো করার সময় ফিল্ডিং সেটআপে সামান্য কিছু পরিবর্তন এনে বোকা বানান ব্যাটারদের। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট শিকার করার পেছনে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, তাতে মুগ্ধ ওয়াসিম আকরাম। নাহিদকে উদাহরণ হিসেবে দেখিয়ে পাকিস্তানি কিংবদন্তি মনে করিয়ে দিয়েছেন, স্কিলের পাশাপাশি ক্রিকেটে বিচক্ষণতাও খুব প্রয়োজন। তিনি বলেন, 'পেইস ইজ পেইস ইয়ার। নাহিদ রানা যেভাবে বল করেছে, দেখে খুব উপভোগ করেছি। কী গতি তার; ব্যাটারদের নাকানিচুবানি খাওয়াচ্ছে, হোক সে টেল এন্ডার কিংবা মূল ব্যাটার। ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে কিছু ডিটেইলস দেখিয়েছে। সে খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।

মন্তব্যসমূহ