সিলেটে জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ

দুই দিনেই গেল ২৩ উইকেট। সিলেটের ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনে এবার ভিন্ন মাত্রা এনেছেন কিউরেটররা। ফাস্ট বোলাররা সুইং, সিমে যথেষ্ট সহায়তা পাচ্ছেন। স্পিনাররাও পাচ্ছেন পর্যাপ্ত সুবিধা। তবে ব্যাটারদের সংগ্রাম করেই স্কোর বড় করতে হয়। সিলেটের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ। ৪৬ রানের লিড নিয়ে শুরু করা টাইগারদের লিড এখন ১৫৬। সম্ভবত আরও দেড়শ রান করলেই লড়াইয়ের স্কোর হয়ে যাবে। তবে লিড ৩০০ এর পরিবর্তে ৫০০ করা গেলে জয়টা হাতের মুঠোয় চলে আসবে। সিলেটের ভিন্ন কন্ডিশনে ৫০০ রান করা কষ্টই বটে। কিন্তু শান্ত-মুশফিকরা সকালটা কাটিয়ে দিতে পারলে ভালো স্কোর সম্ভব। উভয় দিনেই একই অবস্থা দেখা গেছে। সকালের সেশনটা দুই দলকেই বড্ড ভুগিয়েছে। পাকিস্তান আজ সকালেই হারিয়েছে ৪ উইকেট।
বাংলাদেশ ইতোমধ্যে তিন উইকেট হারিয়ে বসেছে। মুশফিক, লিটন ছাড়া বাকিদের স্বীকৃত ব্যাটার বলা চলে না। সুতরাং শান্ত-মুশফিকের জুটি বেশ গুরুত্বপূর্ণ। বাইশ গজে দাঁড়িয়ে থাকতে পারলেই রান চলে আসবে। সময় বাড়লেই এখানে রান করা সম্ভব।
তবে সব ছাপিয়ে বলা যায়, জয়ের সুভাস পাচ্ছে বাংলাদেশ দল। এবার ব্যাটিং, বোলিংয়ে ঝলক দেখানোর পালা। #BANvsPAK #GSN Sports Network

মন্তব্যসমূহ