সিলেট জেলা ক্রীড়া সংস্থার মাঠকর্মীদের জন্য ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সিলেটের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা। তাদের পক্ষ থেকে মাঠকর্মীদের জন্য ১ লক্ষ টাকার ঈদ সালামি প্রদান করা হয়েছে। মাঠকর্মীদের প্রতি সম্মান ও ভালোবাসার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রাজিন সালেহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লীগের সম্পাদক কবির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট খুবেব আহমেদ, সহ-সম্পাদক ইভান চৌধুরী এবং সিলেট জেলা দলের ক্রিকেট কোচ রানা মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সৈয়দ ফজলে এলাহী অভি বলেন, 'মাঠকর্মীরা খেলাধুলার অবকাঠামো ও কার্যক্রম সচল রাখতে নীরবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই অবদানের স্বীকৃতি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই উদ্যোগ।'
এ সময় রাজিন সালেহ আলম বলেন, 'আমার খেলোয়াড়ি জীবনের শুরু এই মাঠ থেকেই। সেই সুবাদে অনেক মাঠকর্মীকে আমি নিজের পরিবারের অংশ হিসেবেই মনে করি। তাদের সঙ্গে আমার সম্পর্ক শুধু মাঠের নয়, আত্মারও।'
অন্যদিকে কবির আহমেদ বলেন, 'লীগ শুরুর প্রথম থেকেই আমরা মাঠকর্মীদের প্রাপ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছি।'


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।