বাংলাদেশের ক্লাব ক্রিকেটে সিন্ডিকেটের অভিযোগ দীর্ঘদিনের। মূলত দেশের ক্রিকেটে উন্নতির পথে মূল বাধা হিসেবেই দেখা হয় এই সিন্ডিকেটকে। তার ওপর আছে 'কমিটির টিম' এর তকমা। তবে তামিম ইকবাল আশ্বস্ত করেছেন, তিনি থাকতে কমিটির টিম বলে কারও কোনো সুবিধা থাকবে না। তেমনি আম্পায়ারিংও হবে নিরপেক্ষ।
তামিম অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এ কারণে, গত একাধিক আসর ধরেই ক্লাব ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগের ইতি ঘটেছে।
তিনি বলেন, 'গত ২-৩ বছর ধরে আম্পায়ারিংয়ে সবাই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে। এ জিনিসগুলো একটা সময় হয়েছে। হয়নি তা বলব না। তবে গত ২-৩ বছরে একটা মান বজায় রেখেছে। আমি তাদের বলেছি- আপনাদের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করতে চাই না। একটাই অনুরোধ আপনারা যে কাজ করছেন পূর্ণ সততার সাথে করে যাবেন। কোনো ব্যক্তি কোনো দল কাউকে সাপোর্ট দেওয়ার দরকার নেই। যেটা ফেয়ার সেটাই করবেন।'
আম্পায়ারদের স্বাভাবিক ভুলকে ভুল হিসেবেই দেখা হবে আশ্বাসও দিয়েছেন, 'আপনারা মানুষ, আপনাদেরও ভুল হবে স্বাভাবিক। আমিও ভুল করি, খেলোয়াড়ি জীবনেও করেছি, এখন একটা দায়িত্বে আছি হয়ত এখানেও ভুল করি। আপনাদেরও ভুল হবে, ওটা আমরা ভুল হিসেবেই দেখব। তবে ইচ্ছাকৃতভাবে যেন কিছু না হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।