আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়। কারণ, এই প্রথম ইউরোপের মাটিতে ইউরোপেরই কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ ও সান মারিনোর মধ্যকার ঐতিহাসিক ম্যাচ হিসাবে বাংলাদেশে এক নতুন অধ্যায় শুরু হবেী। আগামী ৫ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় সান মারিনো স্টেডিয়ামে (স্টাডিও অলিম্পিকো দি সেরাভালে) ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সান মারিনো ম্যাচের উদ্দেশ্যে গত শনিবারই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ঢাকা থেকে রওয়ানা হওয়া এই বহরে নেই দুই বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরী ও শামিত সোম। হামজা ইংল্যান্ড থেকে এবং শামিত কানাডা থেকে সরাসরি সান মারিনোতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মধ্যেই দুজনের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
ফিফা র্যাঙ্কিংয়ে ২১১ নম্বরে থাকা সান মারিনো বর্তমানে বিশ্বের সবচেয়ে তলানির দল। বাংলাদেশ তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে। তাই ইউরোপের এই দলটির বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্টে যাওয়া প্রধান কোচ টমাস ডুলি।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ কোচ নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘আমাদের দেখাতে হবে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়। তারা কেন সবার শেষে (র্যাঙ্কিংয়ের তলানিতে) এবং আমরা কেন নই, সেটা আমাদের মাঠে প্রমাণ করতে হবে।’


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।