অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। নিজেকে ছাড়িয়ে তিনি রাস্তা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাঁকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাঁকে মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভিডিওতে হামলাকারীদের বাংলা ভাষায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাঁদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার টানও লক্ষ করা যায়।
তবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় কিংবা এ ঘটনায় ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ভিডিওটির পূর্ণ প্রেক্ষাপটও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আশা করি এভাবেই আমাদের সাথে থাকবেন। সকল খবর আপনাদের মাঝে পৌঁছে দিতে যে GSN Sports সাথেই আছে।