সিলেট অনলাইন মিডিয়ার পথযাত্রার নতুন ভূমিকায় PRESS COART বিতরণ।

সিলেট অনলাইন মিডিয়ার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা, আলোচনা সভা এবং PRESS কোর্ট বিতরণ করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সিলেট অনলাইন মিডিয়ার সকল সদস্য ও সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি সাধারণ সম্পাদক ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
পরে সিলেট অনলাইন মিডিয়ার প্রতিষ্ঠার সাত বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা অনলাইন সাংবাদিকতার গুরুত্ব ও সিলেট অনলাইন মিডিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয়তা এবং গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক দের উপস্থিতিতে সবার মাঝে প্রেসকোর্ট বিতরণ করা হয় হয়। এ সময় উপস্থিত সকল সাংবাদিক রা সিলেট অনলাইন মিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মন্তব্যসমূহ